সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স ১০১ কোটি ৮০ লাখ ডলার
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৩১ লাখ ডলার। বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। গত বছর এই সময়ে রেমিট্যান্স ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার। তিনি আরও জানান, শুধুমাত্র ৯ সেপ্টেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এছাড়া, চলতি অর্থবছরের শুরু থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে গত আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। উল্লেখযোগ্যভাবে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 