ইরানকে সমর্থন জানালো চীন
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিপরীতে ইরানের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে এক ফোনালাপে এই দৃঢ় সমর্থন জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্যমতে, ওয়াং ই জোর দিয়ে বলেছেন যে বেইজিং ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় তাদের পাশে রয়েছে।
একইসঙ্গে সংঘাত যাতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।
এর পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সাথে পৃথক এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। তিনি জানান, এই যুদ্ধ থামাতে এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা জরুরি।
তিনি জানান, এই যুদ্ধ থামাতে এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে বেইজিং প্রস্তুত রয়েছে। অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাথে ফোনালাপে ওয়াং ই সতর্ক করে বলেন যে, সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারে বৃহৎ পরাশক্তিগুলোর যেকোনো আগ্রাসন বিশ্বকে আইনহীনতার দিকে ঠেলে দিচ্ছে। পরিশেষে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটির সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিকভাবেই হতে হবে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 