সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২৫
সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, সড়ক ও রেলে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা চেয়ারের দোষ না। এটা ব্যক্তির দায়, যে ওই চেয়ারে বসে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকায় সড়ক নির্মাণ করে ওই এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন।
তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর তিন মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ ও ব্যয় কাটছাঁট করে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি। আগে ১৪ ডলারে এলএনজি আমদানি করা হত জানিয়ে এই উপদেষ্টা বলেন, এখন বাজার উন্মুক্ত করে দেয়ায় ১১ ডলার খরচ হচ্ছে। তবে মানুষের যে প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের কাছে আমরা তা পূরণ করতে পারিনি, বলেন জ্বালানি উপদেষ্টা।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 