যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ : দগ্ধ ৪
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, রাতে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এতে পরিবারের চারজনই দগ্ধ হন। আশপাশের ভাড়াটিয়ারা আগুন নেভিয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
তাদের চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 