ভারত ম্যাচের আগে দুঃসংবাদ টাইগার শিবিরে।
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবেন লিটন দাসরা। তার আগে দুবাইয়ের একাডেমি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানে অনেকটা দুঃসংবাদ বয়ে এনেছে লিটনের চোট। বাম পাঁজরে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুপার ফোরের এই ম্যাচে জয় পেলে ফাইনালে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। কাজটি যে মোটেই সহজ হবে না, তা সবার জানা। এমন অবস্থায় লিটনের চোট চিন্তা বাড়াবে টাইগার শিবিরে।
বাংলাদেশ অধিনায়ক না থাকলে তা হবে বিশাল ক্ষতি। দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, লিটনের চোট গুরুতর কিছু নয়। সব ঠিক থাকলে ভারত ম্যাচে টস করতে নামবেন তিনিই।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে লিটন আবার সবার ওপরে। ১১ ম্যাচে ১৪৯.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ২৩০ রান, হাফসেঞ্চুরি আছে একটি।
ব্যাট হাতেও ছন্দে আছেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে লিটনই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 