ফের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান – আফগানিস্তান
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫
আবারও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দেশ দুটি। রোববার (১৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক ও কাতারের মধ্যস্ততায় এই সিদ্ধান্তে দুই দেশ সম্মত হয়েছে। দুই পক্ষই যুদ্ধবিরতি স্থায়ী করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে ভবিষ্যতে আরও আলোচনা ও বৈঠকের আশ্বাস দিয়েছে।
এর আগে, গত বুধবার ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন করে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। ফলে এই দফায় যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 