তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে যখন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তখন তার ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন তা নিয়ে আলোচনা সর্বত্র। এ অবস্থায় তার দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর, তবে সরকারের কোনো বাধা নেই। তিনি দেশে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওয়ান টাইম পাস দিবে। চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্য দেশের কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, লন্ডনে তিনি কোন স্ট্যটাসে আছেন, তা জানে না সরকার। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তা আটকাতে পারে, সেটি অস্বাভাবিক। আর বাংলাদেশ যদি তার কোনো নাগরিককে দেশে ফেরত আনতে চায়, তবে অন্য দেশ কীভাবে তাতে বাধা দিতে পারে?

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 