জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশের প্রস্তাব বিশেষজ্ঞদের
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫
জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার ‘সংবিধান আদেশ’ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।
বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারসমূহকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান আদেশ’ (CO) জারি করতে পারে। ওই সংবিধান আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সংবিধান আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 