গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, গতকাল রাতে, মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিলেন এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি… অনেক দীর্ঘ পরিধিতে। আমি মনে করি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে। আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে।’
ইসরাইলি জিম্মিরা আগামী সোম অথবা মঙ্গলবার মুক্তি পাবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘জিম্মিদের মুক্তি দিন হবে আনন্দের দিন। আমরা মিশরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে।’
এছাড়া গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রচুর সম্পদ আছে, এবং তারা যা আয় করে, তার সামান্য একটি অংশই গাজার জন্য বিস্ময়কর কাজ করতে পারে।’

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 