এশিয়া কাপে শ্রীলঙ্কার সামনে দাড়াইতেই পারলো না বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।
হংকংয়ের বিপক্ষে দাপুটে জয়ে উড়ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই তাদের মাটিতে নামিয়ে আনল শ্রীলংকা। আবুধাবিতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল লিটন দাসের দল। শ্রীলংকান ব্যাটারদের তাণ্ডবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। ১৩৯ রান তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করল লংকানরা।
লক্ষ্যটা খুব বড় ছিল না। ১৩ রানের মাথায় মোস্তাফিজের বলে কুশল মেন্ডিস ফিরলে ভাঙে ওপেনিং জুটি। এরপর অবশ্য আবুধাবি দেখেছে পাথুম নিশানকা ও কামিল মিশারার জাদুকরী ব্যাটিং।
নিশানকা-মিশারা জুটিই খেলাটা বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। ২য় উইকেটে তাদের ৯৫ রানের দুর্দান্ত এক জুটি দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছে।
৩৪ বলে ৫০ রানে যখন নিশানকা ফেরেন, শ্রীলংকার জয় তখন সময়ের ব্যাপার মাত্র। ৩২ বলে ৪৬ রান করে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মিশারা।
১৪ ওভার ৪ বলে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। এই হারে সুপার ফোরে ওঠা বেশ হুমকিতে পড়ে গেল বাংলাদেশের।
নেট রানরেটে এগিয়ে থেকে সুপার ফোরে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 