আফগানিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৬ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিবেন জাকের আলী অনিক।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়কের।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড– সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব
‘নাসিরুদ্দীন পাটোয়ারীর নামে মামলাকারী নেতাকে শোকজের পর বিএনপি কে ধন্যবাদ জানালেন পাটোয়ারী’
ওসমান হাদি হত্যার আসামী ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার : এসটিএফ
বেগম খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরুষ্কার
নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ
ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ- এমানুয়েল 