বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে আর তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬
বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ২৫ ফেব্রুয়ারি সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- অন্তর্বর্তী সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। প্রায় ৭০টির মতো সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন- এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- এই ঘটনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেনাবাহিনীকে দুর্বল করাই একটা লক্ষ্য ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট না আন্ডারওয়্যার খসে পড়ার চান্স আছে। তাই হিসেব করে পাঙ্গা নিতে আইসেন : ফয়েজ আহমদ তৈয়্যব
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আবাসিক কার্যালয়ে সাক্ষাত করেন।
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে আর তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 