ঢাকার ওপর দিল্লির ভূ-অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ন
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫
বণিক বার্তা পত্রিকার আজকের প্রথম পাতার খবর- ঢাকার ওপর দিল্লির ভূ-অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ন।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত এক বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপড়েন ও পারস্পরিক বাগ্যুদ্ধে জর্জরিত।
যদিও অর্থনীতির অর্থনৈতিক পরিসংখ্যান ভিন্ন বাস্তবতা তুলে ধরছে।
তিনদিক থেকে সীমান্তঘেরা অবস্থান, খাদ্য ও জ্বালানি আমদানি এবং পোশাক শিল্পের কাঁচামাল নির্ভরতাসহ নানা কারণে বাংলাদেশের ওপর ভারতের ভূ-অর্থনৈতিক প্রভাব বিদ্যমান। যে প্রভাব অনেকাংশ বেড়েছে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে।
এই খবরে আরও বলা হচ্ছে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারত বাংলাদেশে রফতানি করেছে প্রায় এক হাজার ১৪৯ কোটি ডলারের পণ্য।
এর আগের বছর ২০২৩-২৪ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল এক হাজার ১০৭ কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছরের রফতানি প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক ৭৯ শতাংশ।
এ পরিসংখ্যান ইঙ্গিত দেয় রাজনৈতিক টানাপড়েন এবং উত্তেজনা থাকা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশের আমদানির ধারা স্থিতিশীল রয়েছে, এমনকি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ 