বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বিসিবি নির্বাচনের বাকি আছে ২০ দিন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ৪ অক্টোবর। বিসিবি পরিচালনা পর্ষদের ১ সেপ্টেম্বরের সভায়ও এই দিনটিই ঠিক করা হয়েছিল।
তিনটি ক্যাটেগরিতে কাউন্সিলরের নাম চেয়ে ২ সেপ্টেম্বর চিঠি ইস্যু করে বিসিবি। ১৬ সেপ্টেম্বর কাউন্সিলরের নাম পাঠানোর শেষ দিন। কাউন্সিলরশিপের প্রাথমিক তালিকা প্রকাশ ২০ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত আপত্তি ও বিকেল সাড়ে ৪টায় চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ।
২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রাখা হয়েছে। ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ। আনুষ্ঠানিক ফল ঘোষণা ৫ সেপ্টেম্বর।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ 