বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী দল।
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫
৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে শ্রীলঙ্কায় পৌঁছেছেন নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। সন্ধ্যার দিকে কলম্বোতে পৌঁছান তারা।
২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে অবশ্য দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর সাউথ আফ্রিকা এবং ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে প্রস্তুতি ম্যাচে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে ভারতে যাবে লাল-সবুজের মেয়েরা। ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে ১০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচ। ১৩ অক্টোবর ভিশাখাপত্তমে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে জ্যোতির দল। একই ভেন্যুতে ১৬ অক্টোবর খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নাভি মুম্বাইয়ে শ্রীলঙ্কা ও ভারতের মেয়েদের বিপক্ষে খেলবে লিগপর্বের বাকি দুটি ম্যাচ।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ করলো ঢাকা।
বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে আর তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট না আন্ডারওয়্যার খসে পড়ার চান্স আছে। তাই হিসেব করে পাঙ্গা নিতে আইসেন : ফয়েজ আহমদ তৈয়্যব
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন 