নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রতিক পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সেদেশে অবস্থারত বাংলাদেশের দূতাবাস। সেইসঙ্গে দেশটিতে নতুন করে ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জরুরি বিজ্ঞপ্তি বলা হয়, নেপালে বর্তমানে বসবাসকারী-আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেইসঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
আরও বলা হয়, জরুরি পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইল: সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯; মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ 