জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ।
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫
জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ। লিটনের ৫৯ এবং তাওহিদ হৃদয়ের ৩৪ রানের ওপর ভর করে প্রথম ম্যাচে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হংকংকের বিরেুদ্ধে জয় তুলে নিলো টাইগাররা। এটি শুধু জয় নয়, একযুগ আগের হারের প্রতিশোধও।
এরপর ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বড় লক্ষ্য নিয়ে খেলবেন লিটন কুমার দাসরা। এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি তাদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তারা। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হচ্ছে বলেই এবার এশিয়া কাপ জয়ের বড় প্রত্যাশা করছে বাংলাদেশ। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটাই বদলে যাওয়ার অনেক বার্তা দিয়েছে টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে এশিয়া কাপেও দেখা যেতে পারে নতুন এক বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ 