কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়। একপর্যায়ে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে, হামলাকারীদের ছত্রভঙ্গ করার পর জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
জাতীয় পার্টির নেতারা জানান, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। সরকার কার্যালয়ের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ 