এনবিআরের সংস্কার চাইলে অনেকে বলেছে আমার মাথা খারাপ: অর্থ উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া কোনো সংস্কার টেকসই হবে না। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কারের চেষ্টা করলে অনেকে তাকে ‘মাথা খারাপ’ বলেছিল।রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “অনেকে সমালোচনা করে বলেন, দেশে কিছুই হচ্ছে না—এটা ঠিক নয়। আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার বিফলে যাবে।”
ভালো রাজনৈতিক চর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “স্বজনপ্রীতি, দুর্নীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। এনবিআরে সংস্কার করতে গিয়ে আমাকে অনেকে পাগল বলেছে। কর্মীরা আন্দোলন করেছেন, অনেকের কাছে ধর্না দিয়েছেন, কিন্তু পাত্তা পাননি।”
সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, “সরকার কোনো বাহবা চাইছে না, কিন্তু যৌক্তিক কাজে অন্তত সহযোগিতা দিন।” তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, রাজনীতিবিদরা দেশের জন্য ও মানুষের জন্য কাজ না করলে তাদের আবারও ‘জুলাই গণঅভ্যুত্থান’ দেখতে হতে পারে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ 