আগস্ট মাসে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩ বছরে সর্বনিম্ন
দ্য বাংলাদেশ ন্যারেটিভ
দেশে সার্বিক মূল্যস্ফীতি আগস্ট মাসে নেমে এসেছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ের তুলনায় এ হার ০.২৬ শতাংশ কমেছে। তবে খাদ্যপণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। গত বছরের একই সময়ে (আগস্ট ২০২৪) এই হার ছিল ১০.৪৯ শতাংশ।
তথ্য বলছে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে, যা জুলাইয়ের ৭.৫৬ শতাংশের চেয়ে সামান্য বেশি। তবে গত বছরের একই সময়ে এ হার ছিল ১১.৩৬ শতাংশ। অপরদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ৮.৯০ শতাংশে। গত বছরের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।
এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮.১৫ শতাংশে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও জটিল আকার ধারণ করেছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি আসলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য সামগ্রিক চাপ কমেনি। এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-অনিশ্চয়তা
মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলি খামেনির ভিডিও বার্তায় যা বলেন
গাইবান্ধায় ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ 